শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত

উচ্চ আদালত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করায় তাঁকে দেওয়া স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা জানিয়েছেন।

আজ রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, জিয়াউর রহমানের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা পদক দিয়ে দেশবাসীকে অপমান করেছে বিএনপি। উচ্চ আদালত জিয়াউর রহমানের রাষ্ট্রক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করেছেন। এ কারণে তাঁকে দেওয়া স্বাধীনতা পদক প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, জঙ্গিদের বিষয়ে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তাতে দেশবাসী হতাশ হয়েছে। জঙ্গিরা আত্মসমর্পণ না করলে পুলিশদের তো তাদের জীবন রক্ষা করে জঙ্গিদের ধরতে হবে। যুক্তরাষ্ট্রসহ উন্নত রাষ্ট্রগুলোতেও তো সন্ত্রাসীরা আত্মসমর্পণ না করলে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলার ঘটনা ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব ফেলবে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা করা হবে। এ ছাড়া দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য নিয়েও তাঁর সঙ্গে আলোচনা করা হবে।

২০০৩ সালে খালেদা জিয়া নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। ওই পদক ও তাঁর নথি সংরক্ষণ করা হয় জাতীয় জাদুঘরে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী