তামিম কলকাতায় হামলার ছক করেছিল


তখনও বাংলাদেশ হয়নি৷ পূর্ব পাকিস্তান নামেই পাকিস্তানের এই প্রদেশটি পরিচিত ছিল৷ পশ্চিমবঙ্গের প্রতিবেশী পূর্বপাকিস্তানের অন্যতম এলাকা সিলেট৷ এখানকার বিয়ানীবাজার উপজেলার বড়গ্রাম সাদিমাপুরের বাসিন্দা ছিলেন শফিক আহমেদ চৌধুরী৷ তিনি জাহাজে কাজ করতেন৷ তাঁরই ছেলে তামিম। ১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে চেয়ে ‘মুক্তিযুদ্ধ’ শুরু হয় পূর্বপাকিস্তানে৷ আর মুক্তিযুদ্ধের বিরোধিতায় গঠিত হয় কুখ্যাত ‘শান্তি কমিটি’৷ যাদের কাজই ছিল মুক্তিযোদ্ধাদের পরিচয় পাক সেনার কাছে তুলে ধরা, এলাকায় নির্বিচারে গণহত্যার মদত দেওয়া৷ সিলেটে তেমনই ‘শান্তি কমিটি’-র সদস্য আবদুল মজিদ চৌধুরী৷ তারই পৌত্র আজকের বাংলাদেশের আইএস জঙ্গি নেতা তামিম চৌধুরী৷ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের চূড়ান্ত পরাজয় হয়৷ বাংলাদেশ তৈরি হলে তামিমের বাবা শফিক আহমেদ চৌধুরী জাহাজে চাকরি নিয়ে সপরিবারে কানাডায় চলে যান। সেখানেই ২৫ জুলাই ১৯৮৬ সালে জন্ম তামিমের৷
২০০১ সালে দেশে ফিরে আসে তামিমের পরিবার৷ আর কানাডার উইন্ডসরে থাকতে শুরু করে তামিম। পরবর্তী সময়ে সেখানেই ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে জড়িয়ে যায় তামিম৷ তাকে বাংলাদেশের দায়িত্বে আনা হয়৷ নাম দেওয়া হয় আবু ইব্রাহিম৷ তার হাতেই বাংলাদেশ সহ ভারত ও মায়ানমারে বিস্তৃত জঙ্গি রাষ্ট্র ‘বাংলা প্রদেশ’ গঠনের ভার দিয়েছিল আইএস৷ নিজেদের মুখপত্র ‘দাবিক’ (১৪ নম্বর ইস্যু)-তে সেটা পরিষ্কার জানিয়ে দেয় ইসলামিক স্টেট৷
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সূত্রে খবর ২০১৩ সালের ৫ অক্টোবর তামিম বাংলাদেশে ফেরে৷ তারপর থেকে নিখোঁজ ছিল৷ আইএসের বাংলাদেশ শাখার দায়িত্ব নিয়েই ভারতে বিশেষ করে অসম ও পশ্চিমবঙ্গে নাশকতার পরিকল্পনা করেছিল তামিম৷ একইসঙ্গে বাংলাদেশেও নাশকতার ছক তৈরি করে সে৷ আনসারুল্লা বাংলা টিম(এবিটি), হিযবুত তাহরীর, জেএমবিসহ বিভিন্ন বাংলাদেশি জঙ্গি সংগঠনের মধ্যে যোগাযোগ করে ক্রমাগত বুদ্ধিজীবী , যুক্তিবাদী ও সংখ্যালঘুদের খুনের প্রক্রিয়া চালিয়ে যায় তামিম৷ স্থানীয় জঙ্গিদের কাছে তার কোড নাম-বাংলার বাঘ৷
বিভিন্ন অ্যাপসে ‘বাংলার বাঘ’ ব্যবহার করে সে নিয়মিত নাশকতা ছড়িয়ে দিয়েছে বাংলাদেশে৷ গোয়েন্দা সূত্রে খবর, গত ১ জুলাই ঢাকার গুলশনে হোলি আর্টিজান ক্যাফেতে হামলা, ঈদের দিন কিশোরগঞ্জে নামাজের সময় হামলার পরিকল্পনা তারই তৈরি৷ তামিম ওরফে আবু ইব্রাহিম ওরফে ‘বাংলার বাঘ’ তখন থেকেই আলোচনার কেন্দ্রে উঠে আসে৷ জানা গিয়েছে, গুলশন ও কিশোরগঞ্জে হামলার পরিকল্পনা করেই পশ্চিমবঙ্গে চলে এসেছিল তামিম৷এই রাজ্যেও পরপর নাশকতার পরিকল্পনা করেছিল বাংলাদেশের আইএস জঙ্গি প্রধান৷
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













