বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টেস্ট ড্রাইভের নামে মালিকের ছেলে ও গাড়ি নিয়ে উধাও

টেস্ট ড্রাইভের নাম করে, গাড়িসহ মালিকের ছেলেকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের হীরাপুরে।

জিনিসের ছবি, সঙ্গে প্রত্যাশিত দাম। অনলাইনেই দর কষাকষি, অনলাইনেই বিক্রি! প্রযুক্তির দৌলতে এখন এভাবেই দেদার বিক্রি হচ্ছে পুরনো জিনিস। এমনই এক সাইটে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে বিপত্তিতে আসানসোলের এই পরিবার!

পুলিশ সূত্রে খবর, হীরাপুর থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তি, সম্প্রতি নিজের পুরনো গাড়ি বিক্রি করতে চেয়ে ইন্টারনেটে বিজ্ঞাপন দেন। এই বিজ্ঞাপন দেখে গত ২৫ অগাস্ট তাঁর বাড়িতে যায় দুই যুবক। টেস্ট ড্রাইভের জন্য গাড়ির মালিকের এক ছেলে তাদের সঙ্গে যান। পরিবারের দাবি, এর পর থেকে ওই যুবকের আর কোনো মিলছে না! নিখোঁজ যুবকের ভাই জানিয়েছেন, গাড়িতে ওঠার আধ ঘণ্টার মধ্যেই দাদার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।

ছেলে না ফেরায় ওই দিনই বিষয়টি পুলিশকে জানান ইস্কোর অবসরপ্রাপ্ত এই কর্মী। যদিও এখনো খোঁজ নেই তাঁর সাতাশ বছরের ছেলের।

পুলিশ সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে, যে নম্বর থেকে, ওই দুই যুবক ফোন করেছিল, সেটা তাদের নিজেদের নম্বর নয়। অনলাইনে পুরনো গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে, দু’দিন আগে সল্টলেক থেকে এক অটোমোবাইল ইঞ্জিনিয়রকে গ্রেপ্তার করে পুলিশ। এক্ষেত্রে অবশ্য নিজেদের পুরনো গাড়ি বিক্রি করতে গিয়ে বেপাত্তা যুবক!

সূত্র: এবিপি আনন্দ

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প