মীর কাসেমের রায়ে ‘ভাইরাস ধরেছিল’


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেছেন, মীর কাসেমের রায়কে কেন্দ্র করে অনেক জল ঘোলা করা হয়েছে। আমি বলবো ভাইরাসে ধরেছিল। তবে শেষ ভালো যার, সব ভালো তার।
মঙ্গলবার সকালে শতাধিক আইনজীবী, মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট ব্যক্তি, দেশি-বিদেশি সংবাদকর্মীর উপস্থিতিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বধানী পাঁচ সদস্যের আপিলবেঞ্চ মীর কাসেমের রিভিউ আবেদন খারিজের আদেশ দেন। এর ফলে সর্বোচ্চ সাজাই বহাল থাকলো মীর কাসেমের।
আব্দুল হান্নান খান আরো বলেন, ইচ্ছাকৃতভাবে জাতিকে ভুল ‘ম্যাসেজ’ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যারা এই চেষ্টা করেছিল তারা মোটেই ঠিক করেনি। মীর কাসেম আলী নিজেও বিত্তবান মানুষ। তিনি লবিস্ট নিয়োগ করে রায় ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













