রিশা হত্যা মামলার আসামি ওবায়দুল গ্রেপ্তার


রাজধানীতে স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার আসামি ওবায়দুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ভোররাতে নীলফামারীর ডোমার থানা পুলিশ ওবায়দুলকে গ্রেপ্তার করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ আহমেদ এনটিভিকে বিষয়টি জানিয়েছেন।
গত ২৪ আগস্ট রাজধানীর কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে রিশার মৃত্যু হয়।
এ ঘটনায় রিশার মা তানিয়া আহমেদ বাদী হয়ে ওবায়দুল খানের বিরুদ্ধে মামলা করেন।
এরপর আসামি ওবায়দুল খানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। ওবায়দুলকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













