বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাম্পের চেয়ে বেশি জনপ্রিয় ছারপোকা!

আফ্রিকান-আমেরিকান অর্থাৎ কৃষ্ণাঙ্গ ও লাতিন বংশোদ্ভূত হিস্পানিকদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ছারপোকা, প্লেগ ও মশার চেয়েও কম! পাবলিক পলিসি পোলিং নামের একটি জনমত জরিপ প্রতিষ্ঠান সমীক্ষার বরাত দিয়ে এ অভিনব তথ্য দিয়েছে। জাতীয় পর্যায়ে পরিচালিত এই জরিপ অনুসারে ৯৭ শতাংশ কৃষ্ণাঙ্গ ট্রাম্পের বিপক্ষে। বাকি ৩ শতাংশ তাঁর ব্যাপারে এখনো মনস্থির করে ওঠেনি।

আফ্রিকান-আমেরিকান ভোটারদের মন জয়ের জন্য ট্রাম্প নির্বাচনী প্রচারণার শেষ দিকে এসে কিছু জোরালো চেষ্টা চালিয়েছেন। তা সত্ত্বেও ওই দুই জনগোষ্ঠীর মধ্যে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর পক্ষে সমর্থন কার্যত এখনো শূন্য।

২৬-২৮ আগস্টের মধ্যে চালানো এই জরিপে ছারপোকা বা মশার তুলনায় ট্রাম্পের সমর্থনের সঠিক অনুপাত কী, তা অবশ্য জানানো হয়নি।

উল্লেখ্য, পাবলিক পলিসি পোলিংকে ডেমোক্রেটিক পার্টির সমর্থক বলে ভাবা হয়ে থাকে।এক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্প আফ্রিকান-আমেরিকানদের মধ্যে তাঁর সমর্থন বৃদ্ধির লক্ষ্যে জোর প্রচারণা চালাচ্ছেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই মূলত শ্বেতাঙ্গ-অধ্যুষিত শ্রোতা-দর্শকদের সামনে এই প্রচারণা চলছে। সর্বত্রই ট্রাম্পের যুক্তি, ওবামা প্রশাসনের সাত-আট বছরে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে। এই অবস্থায় তাঁকে একটা সুযোগ দেওয়া হোক। আফ্রিকান-আমেরিকানদের কাছে ট্রাম্পের প্রশ্ন, ‘আমাকে ভোট দিয়ে আপনাদের হারানোর কী আছে?’

পাবলিক পলিসি পোলিংয়ের জনমত জরিপ থেকে স্পষ্ট, এখন পর্যন্ত ট্রাম্পের ওই বক্তব্য আফ্রিকান-আমেরিকানদের মধ্যে কোনো আবেদন সৃষ্টি করতে সক্ষম হয়নি। সূত্র-প্রথম আলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প