যেভাবে নিজের বিয়ে ভেঙ্গে দিলেন ১০ শ্রেনীর ছাত্রী!


গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কেএনবি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী শাবানা। বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি, বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতনসহ বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার ছিল সে। এর মধ্যে বিদ্যালয়ে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ইয়্যুথ ইউনিট গঠন করা হয়। সংগঠনের সদস্যদের কাজই হলো বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন, বিভিন্ন কুসংস্কার, শিশুশ্রম, শিক্ষা নিয়ে মানুষকে সচেতনতা সৃষ্টি করা ও রোধ করা।–মানবজমিন।
এই ইউনিটের অন্যতম সদস্য শাবানা। সেই শাবানার বিয়ে দেয়ার জন্য পরিবার থেকে পাত্র খুঁজছে। পাত্র পছন্দ করে বিয়ের দিন তারিখ ঠিক করে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু পিতামাতাসহ পরিবারের অন্য সদস্যদের বোঝাতে চেষ্টা করলো এখন তার বিয়ের বয়স হয়নি। এই বয়সে বিয়ে দেয়া আইনে অপরাধ। পিতামাথা ও পরিবারের অন্য সদস্যরা তার কথায় কোনো গুরুত্ব দেয়নি।
বিয়ে ঠেকাতে ব্যর্থ হয়ে সে তার মাথার চুল কেটে ন্যাড়া করে। মাথা ন্যাড়া দেখে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দেয়। এভাবে নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে সর্বমহলে প্রশংসা কুড়ায় সে। বর্তমানে মাথায় স্কার্ফ পরে নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে। শাবানার এ ঘটনাটি এখন বাল্যবিয়ে রোধে বিভিন্ন অনুষ্ঠানে আলোচিত হচ্ছে। এছাড়া দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও উইমেন অ্যান্ড গার্লস লিড গ্লোবালের সহযোগিতায় শিশু বিবাহমুক্ত গঙ্গাচড়া উপজেলা গড়ার লক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে সমন্বয় সভায় শাবানার বিষয়টি উঠে আসে।
উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, কান্ট্রি এনগেজমেন্ট এর কো-অর্ডিনেটর মাহমুদ হাসান আমাদের স্কুল ক্যাম্পেইনের সমন্বয়কারী আশিকুর রহমান, সুজন উপজেলা সভাপতি অধ্যক্ষ নুরন নবী রানা, হাঙ্গার প্রজেক্ট উপজেলা সমন্বয়কারী পলাশ মণ্ডলসহ ৩০টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক সুশীল সমাজের ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। সভায় বাল্যবিয়ে রোধে শাবানার মতো কোনো শিশুকে যেন করতে না হয় সেজন্য সবাই সজাগ থাকবেন এবং প্রতিটি পরিবারে সচেতনতা বৃদ্ধি করে গঙ্গাচড়া শিশু বিবাহ মুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













