আগস্টে মূল্যস্ফীতি কমেছে : পরিকল্পনামন্ত্রী


আগস্টে মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪০ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৩০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক বাইতুল আমিন ভুঁইয়া এবং পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম।
পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি আমাদের প্রত্যাশার মধ্যেই রয়েছে। আগস্টে মূল্যস্ফীতি ৫ দশমিক ৩৭ শতাংশ, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বনিম্ন। গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ। খাদ্যপণ্যের মুল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৩ দশমিক ৫৯ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ২৬ শতাংশ।
শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ১১ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৯৮ শতাংশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













