বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘২০১৬ সালকে নৌ-দুর্ঘটনামুক্ত বছর ঘোষণার অপেক্ষায় রয়েছে সরকার’

সরকার ২০১৬ সালকে নৌ-দুর্ঘটনামুক্ত একটি বছর হিসেবে ঘোষণা করার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, ইতোমধ্যে আমরা ৯টি মাস অতিক্রম করেছি। এর মধ্যে কোনো ধরনের নৌ-দুর্ঘটনা ঘটেনি। আর ক’টি মাস পার করতে পারলে আমরা সফল হবো।

নৌ-মন্ত্রী আজ শনিবার চাঁদপুরের হরিনা ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ঈদকে ঘিরে যাত্রীবাহী লঞ্চগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করার কোনো ধরনের অভিযোগ এখনো পাওয়া যায়নি। এছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের যে অভিযোগ করা হচ্ছে, তা পুরোপুরি ঠিক নয়।

তিনি বলেন, দেশে যতগুলো লঞ্চঘাট ও ফেরিঘাট রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে কোনো সমস্যা দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের ব্যবস্থা করা হচ্ছে।

পরিদর্শনকালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ভোলানাথ দে, চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী