বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীকে নিয়ে বাড়ি যাওয়া হলো না এসআই জাহিদের

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন নড়াইল জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রীসহ দুজন।

মঙ্গলবার বেলা দুইটার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এসআই জাহিদুলের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। সম্প্রতি ঝিনাইদহ থেকে নড়াইলে বদলি হয়েছিলেন তিনি।

পুলিশ জানায়, আজ ঈদের নামাজের পর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন জাহিদুল। পথে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এতে জাহিদুল, তার স্ত্রী ও অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। জাহিদুল ইসলামের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে ঢাকায় নেয়ার পথে মাগুরায় মারা যান তিনি।

জাহিদুলের স্ত্রী ও অজ্ঞাত ব্যক্তিটি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এই সংক্রান্ত আরো সংবাদ

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
  • কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি