বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাম্পাকো বিস্ফোরণ: আরো একজনের মৃত্যু

গাজীপুরের টঙ্গীর প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়লসে বিস্ফোরণের পর আগুনের ঘটনায় তিন দিন পর হাসপাতালে মারা গেলে মনোয়ার হোসেন নামে একজন। তিনি ওই কারখানায় লদ সেকশনের দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার আনাখান্দ এলাকার।

মঙ্গলবার রাতে ধানমন্ডির নর্দান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তাকে নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হলো ৩৪ জনে। বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান কিরণ মনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

গত শনিবার ভোরে টাম্পাকোয় বিস্ফোরণের পর পর আগুন ধরে যাওয়ার পর গুরুতর আহত হন মনোয়ার। সেদিন তাকে ধানমন্ডি নর্দান হাসপাতালে ভর্তি করা হয়।

গত শনিবার টাম্পাকো দুর্ঘটনার পর ধসে পড়েছে গোটা ভবনটিই। চার দিনেও শেষ করা যায়নি উদ্ধার অভিযান। কারখানার ভেতরে এখনও বেশ কয়েকজনের মরদেহ হয়ে গেছে বলেই ধারণা করা হচ্ছে। প্রশাসনের কাছে এখনও ১০ জনেরও বেশি নিখোঁজের নাম রয়েছে। নিখোঁজদের স্বজনরা এখনও ভিড় করেন দুর্ঘটনাস্থলের আশেপাশে।

টাম্পাকো বিস্ফোরণের দুই দিন পর থেকেই উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর একটি দল। তাদেরকে সহযোগিতা করছে ফায়ার সার্ভিস। তারা ধরে পড়া ভবনের দেয়াল কেটে সরিয়ে নিচ্ছে।

এই দুর্ঘটনায় কারখানা মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেনসহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন এক শ্রমিকের বাবা। তবে মকবুল বা অন্য কেনো আসামি গ্রেপ্তার হননি এখনও।

টাম্পাকো দুর্ঘটনার ঘটনায় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসসহ তিনটি কমিটির প্রতিবেদন এখনও জমা পড়েনি। ফলে দুর্ঘটনাটি কীভাবে ঘটলো সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ