বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তরুণীকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ছয়

ঈদের দিনে ঘুরতে যাওয়ার কথা বলে তরুণীটিকে নিয়ে বের হয়েছিলেন তার কথিত প্রেমিক। কিন্তু ঘুরতে যাওয়ার কথা বলে একটি মাছের ঘেরে তরুণীটিকে নিয়ে যাওয়া হয়। এরপর রাতভর দল বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে মেয়েটি।

দুপুরে ওই তরুণী বাদী হয়ে রামপাল থানায় করেন। তার অভিযোগ, মঙ্গলবার তাকে রামপাল সদর ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামে আব্দুল হামিদের মাছের ঘেরে নেয়া হয়। সেখানে একটি ঘরে তাকে ধর্ষণ করা হয়।

মামলার আগেই ছয় আসামিকে পুলিশে তুলে দেন স্থানীয় এক জনপ্রতিনিধি। এরা হলেন: মুক্ত সরদার, হাসান শেখ, শেখ বেলায়েত হোসেন, রামপাল সদরের ইসমাইল শেখ, রাজু শেখ ও ঘের মালিক আব্দুল হামিদ।

রামপাল উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম ডাবলু ঢাকাটাইমসকে বলেন, ‘২৫ বছর বয়সী একটি মেয়েটির সঙ্গে পাশের ওড়াবুনিয়া গ্রামের এক তরুণের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঈদের দিন বিকালে ফোন পেয়ে মেয়েটি তার প্রেমিকের কাছে যায়। এরপর ওই তরুণ তাকে আব্দুল হামিদের মাছের ঘেরে যায়। সেখানে আগে থেকে বসে থাকা ছয়জনে মিলে রাতভর মেয়েটিকে ধর্ষণ করে।’

এই ছয়জনের মধ্যে ইসমাইলের বাবা ইব্রাহিম এই কথা জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধি নজরুল ইসলাম ডাবলুকে জানান। সকালে ডাবলু অভিযুক্ত ছয় যুবককে ডেকে পাঠালে তারা অভিযোগ স্বীকার করে। পরে নজরুল তাদেরকে পুলিশে তুলে দেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘মেয়েটিকে তারা ধর্ষণ করেছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় মেয়েটি বাদী হয়ে রামপাল থানায় ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী