বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভিন্ন পথে ইলিশের ডিম যাচ্ছে বিদেশে

বাংলাদেশ থেকে সরাসরি ইলিশ ও ইলিশের ডিম বিদেশে রপ্তানি নিষিদ্ধ থাকায় ভিন্ন নামে কিংবা ভারত হয়ে বিদেশ যাচ্ছে ইলিশের ডিম। রুপালি ইলিশের রাজধানী নামে খ্যাত চাঁদপুর মৎস্য আড়তের বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

চাঁদপুর মৎস্য আড়ত থেকে সারা দেশে ইলিশ রপ্তানির পাশাপাশি ডিমও বিক্রি হচ্ছে। ইলিশের ডিম প্রক্রিয়াজাত করে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। আর এই পথে ইলিশের ডিম ভারত হয়ে মালয়েশিয়া যাচ্ছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে ইলিশের ডিম প্লাস্টিকের ছোট বাক্সে ভরে রপ্তানির জন্য প্রস্তুত করতে দেখা যায়। প্লাস্টিকের শত শত বাক্সে ইলিশের ডিম ভরে বড় ককসিটের মধ্যে একত্র করা হয়। তারপরে ট্রাকে করে চালান করা হয় চট্টগ্রামে।

চাঁদপুর মাছঘাটের ভাই ভাই আড়তের ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, বড় সাইজের ইলিশের কেজি আড়াই হাজার টাকা। ডিমও বিক্রি হচ্ছে একই দামে। স্থানীয় ক্রেতারা ইলিশের ডিম না কিনলেও বিদেশে এর চাহিদা অনেক। তবে সরকার সরাসরি বিদেশে রপ্তানি বন্ধ রাখায় ডিম প্রথমে পাঠানো হয় চট্টগ্রামে। সেখানকার ব্যবসায়ীরা পরে বিদেশে রপ্তানির ব্যবস্থা করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী জানান, শুধু ইলিশের ডিম নয়, ইলিশ মাছও চাঁদপুর থেকে সড়কপথে চট্টগ্রাম যাওয়ার সময় সীমান্ত এলাকা দিয়ে ভারতে চলে যায়। ব্যবসায়ীদের মধ্যে একটি বড় সিন্ডিকেট এই কাজ করে। চাঁদপুর মৎস্য আড়তে বর্তমানে প্রচুর পরিমাণ ইলিশ এলেও তাদের বেঁধে দেয়া নির্দিষ্ট দামেই বিক্রি হয়। সে জন্য সাধারণ মানুষের পক্ষে কম দামে ইলিশ কেনা সম্ভব হয় না।

চাঁদপুর মৎস্য আড়ত থেকে একমাত্র ইলিশের ডিম রপ্তানি করেন মেসার্স এএমএস ট্রেডার্স। বিদেশে ইলিশের ডিম রপ্তানি করা হয় কি না এমন প্রশ্নের জবাব দিতে রাজি নন ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তবে তারা বলেন, Ôআমরা চট্টগ্রামে পাঠাই। সেখান থেকে ডিম কোথায় পাঠানো হয়, তা বলতে পারব না।’

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ থেকে ইলিশ মাছ কিংবা ডিম সবকিছুই রপ্তানি নিষিদ্ধ। তবে চাঁদপুর থেকে ইলিশের ডিম চট্টগ্রামে পাঠানো হয় বলে শুনেছি। হয়তো ইলিশের ডিম না বলে অন্য মাছের ডিম বলে বিদেশে রপ্তানি হতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত