বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে কারণে কক্সবাজারে সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অল্পের জন্য বেঁচে গেলেন । হুয়াই টেকনোলজিস কোম্পানি লিমিটেডের একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে শুটিং করতে কক্সবাজার যান সাকিব। সঙ্গে ছিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরও।

শুক্রবার সকাল ১১টার দিকে সফরসঙ্গীদের নিয়ে হেলিকপ্টারযোগে কক্সবাজার রওনা করেন সাকিব। ইনানি বিচের একটি হোটেলের কাছে সাকিবকে নামিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এমন ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে কথা বলেছেন সাকিব। তিনি বলেন, ‘আমি সুস্থই আছি।’

ঘটনাটিকে দু:খজনক উল্লেখ করে সাকিব বলেন, ‘আমি সুস্থ থাকলেও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা আমাকে বিস্মিত করেছে। ঘটনাটি খুবই দুঃখজনক।’

তবে বিজ্ঞাপনের জন্য সাকিবের কক্সবাজার যাওয়ার বিষয়টি জানা ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘ক্রিকেটাররা ছুটিতে রয়েছে। বোর্ডও বন্ধ। না জানাটাই স্বাভাবিক। ক্রিকেটারদের সতর্ক করতে এনিয়ে আলোচনা করা হবে। কারণ এসব ব্যাপারে নজর দেওয়ার এখনই সময়।’

উল্লেখ্য, হেলিকপ্টার বিধ্বস্তে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট ও ক্রুসহ চারজন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে