বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্যাতিত জান্নাতুলকে আর্থিক সহায়তা

চাঁদপুরের হাইমচর উপজেলার নয়ানী গ্রামের নির্যাতনের শিকার শিশু জান্নাতুল ফেরদৌসকে (৯) আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সদর হাসপাতালে শিশু জান্নাতুল ফেরদৌসকে দেখতে এসে তাঁর চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা দেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল। তিনি শিশুটির চিকিৎসার ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্ত্রী অধ্যাপক আকতারী জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।

পুরো শরীর ও মাথায় ক্ষত নিয়ে জান্নাতুল বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এই নির্যাতনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার শিশু জান্নাতুলের পক্ষে শাহজাহান ভূঁইয়া নামের এক ব্যক্তি জয়দেবপুর থানায় তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

জানা যায়, হাইমচরের মোস্তফা সরদার নামে এক ব্যক্তি টাকার প্রলোভন দেখিয়ে জান্নাতুলকে গাজীপুর নিয়ে যান কাজ করানোর জন্য। মোস্তফা গাজীপুরে তাঁর শ্যালিকা মনি বেগম ও তাঁর স্বামী ওমর ফারুকের বাসায় কাজ করতে দেন জান্নাতুলকে।

গত এক বছর নানা ধরনের নির্যাতনের শিকার হয় শিশুটি। শরীরে ইলেকট্রিক যন্ত্র দিয়ে নির্যাতন চালানো হতো বলে জানায় জান্নাতুল। জান্নাতুলের মাথায় বড় ধরনের আঘাতের দাগ রয়েছে। টাইলসের সঙ্গে তার মাথা একাধিকবার আঘাত করা হয়েছে বলেও প্রাথমিকভাবে জানিয়েছে সে। গত বুধবার জান্নাতুলের মা ফিরোজা বেগম চাঁদপুরে নিজ বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন মেয়েকে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে শিশুটিকে দেখতে যান চাঁদপুর জেলা পুলিশ সুপার শামছুন্নাহার।

এ ঘটনায় সেদিনই মোস্তফা সরদারকে আটক করে পুলিশ। গতকাল গৃহকর্তা ওমর ফারুককে গাজীপুর থেকে আটক করে পুলিশ। তবে মামলার অপর আসামি মনি বেগম এখনো পলাতক। ওমর ফারুক সিভিল এভিয়েশনে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

আটক মোস্তফা সরদার গতকাল সংবাদিকদের বলেন, ‘জান্নাতুল ফেরদৌসকে আমার শ্যালিকার বাসায় কাজ করতে দেই। প্রথমে ভালোই ছিল। হঠাৎ করে আমার শ্যালিকার টাকা-পয়সা বেশি হয়ে যায়। এতে ওদের অহংকার বেড়ে যায়। এরপরই শিশুটির ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়।’

‘আমার শ্যালিকা মনি আমাকে খবর দিয়ে আহত অবস্থায় শিশুটিকে আমার কাছে দিয়ে দেয়। আমি সাতদিন ধরে ঢাকায় জান্নাতুলের চিকিৎসা করাই। এরপর গতকাল তাদের বাসায় পৌঁছে দেই’, যোগ করেন মোস্তফা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত