বিমান হামলায় আইএসের প্রপাগান্ডা প্রধান নিহত


সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম জ্যেষ্ঠ নেতা ওয়ায়িল আদিল হাসান সালমান আল ফায়াদ নিহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন। খবর বিবিসির।
বিবিসি জানায়, নিহত ওয়াদিল আদিল হাসান ‘ড. ওয়ায়িল’ নামেও পরিচিত। তিনি আইএসের তথ্যমন্ত্রী ছিলেন। আইএসের শিরশ্ছেদের প্রপাগান্ডামূলক ভিডিও তৈরিতে তিনি তদারকি করতেন।
পেন্টাগন জানায়, সিরিয়ার রাক্কার কাছে ৭ সেপ্টেম্বর চালানো বিমান হামলায় তিনি নিহত হন।
গত মাসে সিরিয়ায় বিমান হামলায় নিহত হয় আইএসের শীর্ষ কৌশলবিদ আবু মুহাম্মদ আল আদনানি। তার ঘনিষ্ঠ ছিলেন ফায়াদ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













