‘মাকে হত্যার পর ছেলের আত্মহত্যার চেষ্টা’
নগরীর বন্দর থানার একটি বাড়ি থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় তার ছেলেকে। দুপুরে গোসাইলডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, পারিবারিক ঝগড়ার কারণে মাকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন তার ছেলে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে পুলিশ মা কুমকুম চৌধুরীর মরদেহ উদ্ধারের পাশাপাশি আহত ছেলে সৌমিত চৌধুরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন জানান, দুপুরে সৌমিত চৌধুরীর সঙ্গে তার মা কুমকুম চৌধুরীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রান্না ঘর থেকে বটি এনে মাকে জবাই করেন সৌমিত। এরপর সৌমিত ওই বটি দিয়েই আত্মহত্যার চেষ্টা করেন।
এই পুলিশ কর্মকর্তা জানান, উচ্চস্বরে ঝগড়ার শব্দ শুনে ছুটে আসে প্রতিবেশীরা। ততক্ষণে মারা গেছেন কুমকুম চৌধুরী। আর আত্মহত্যার চেষ্টার সময় সুমিতকে আটকাতে সক্ষম হন তারা।
এরপর পুলিশকে খবর দিলে তারা গিয়ে সৌমিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমিত মাকে খুনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এক প্রশ্নের জবাবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রতিবেশীরা ঝগড়ার বিষয়টি জানালেও মা ও ছেলের মধ্যে কী নিয়ে ঝগড়া হয়েছিল তা নিশ্চিত করতে পারেনি।
কুমকুম চৌধুরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। শিগগির তার ছেলে সৌমিতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













