মুন্সীগঞ্জে এএসপির গাড়িতে হামলা


মুন্সীগঞ্জের লৌহজংয়ে সহকারি পুলিশ সুপারের গাড়িতে হামলা, দেহরক্ষীকে মারধর ও সহকারি পুলিশ সুপার ও তার পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগে মামলার প্রধান আসামি আ.লীগ নেতা আবু সুফিয়ান রাজু (৩৪) কে পুলিশ গ্রেপ্তার করেছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। রাজু সাতঘড়িয়া গ্রামের ইউনুচ বেপারীর ছেলে।
লৌহজং থানার ওসি আনিছুর রহমান জানান, গত ৯ জুলাই মুন্সীগঞ্জের তৎকালীন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর) মো. আসাদুজ্জামান লৌহজং উপজেলা সদর থেকে মাওয়ার দিকে যাবার পথে হলদিয়া বাজারে যানজটে আটকা পড়েন। এ সময় স্থানীয় ছাত্রলীগের কর্মীদের সঙ্গে এএসপির দেহরক্ষী কনস্টেবল রফিকুল ইসলামের কথা কাটাকাটি হয়। পরে তারা একত্রিত হয়ে এএসপির গাড়িতে আক্রমণ করে তার দেহরক্ষীকে মারধর করে আহত করে ও পরিবারের সদস্যদের নাজেহাল করে।
এ ঘটনায় লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক রাজিব, আবু সুফিয়ান রাজু, হাবিব, আসিক, আশরাফুল ইসলাম শাওনসহ ৭ জনকে এজাহারভুক্ত ও আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে এএসপির দেহরক্ষী বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন


আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন













