বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ককটেল বিস্ফোরণ

মাহমুদুর রহমানহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ২২ জনের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের একটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে এ অভিযোগপত্রটি দাখিল করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।

মামলায় মাহমুদুরের সঙ্গে ছাত্র ও যুবদলের ২২ নেতাকর্মীকেও আসামি করা হয়েছে।

এর মধ্যে রয়েছেন ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, যুবদল নেতা হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদল নেতা ফজলুর রহমান খোকন, রাকিবুল ইসলাম রয়েল, বজলুল করিম চৌধুরী আবেদ প্রমুখ।

এ মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে ছাত্রদলের তৎকালীন সভাপতি জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবসহ ৪৪ জনকে আসামি করে মামলাটি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন ভবনের প্রবেশ পথের উল্টো দিকের রাস্তায় ককটেল বিস্ফোরণে সূর্যসেন হলের ছাত্র কামাল হোসেন আহত হন। কামাল শাহবাগ থানায় এ মামলাটি করেন।

মাহমাদুর রহমান বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে