রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভ্যানচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু গাজীপুরে

গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যানের চাপায় টেক্সটাইল কারখানার এক শ্রমিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন।

নিহত শফিক (৪৩) শ্রীপুরের প্যারামাউন্ট টেক্সটাইল নামে একটি কারখানার উইভিং অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি সিরাজগঞ্জ সদরের দত্তবাড়ি এলাকার মুক্তার হোসেনের ছেলে। শ্রীপুর থানার এসআই মো. মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার গিলারচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা হয়।

আহত মো. হেলাল উদ্দিন (৩৬) একই কারখানায় কাজ করেন। তিনি বগুড়া সদরের খামারকান্দি এলাকার মাহতাব উদ্দিনের ছেলে। তাকে ঢাকার উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই মুজিবুর জানান, শফিক ও হেলাল ওই কারখানার সকাল ৬টা থেকে বেলা ২টার শিফটে কাজ করেন। সকাল পৌনে ৬টার দিকে কাজে যাওয়ার জন্য গিলারচালা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করেন। এদিকে শফিকের মৃত্যুর খবর পেয়ে বিক্ষুব্ধ সহকর্মী ও অন্য কারাখানার শ্রমিকরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির কাচ ভাংচুর করে। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।

পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে সকাল সোয়া ৭টার দিকে মহানড়কে যানবাহন চলাচল শুরু হয় বলে এসআই মুজিবুর জানান। প্যারামাউন্ট টেক্সটাইল কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রোকিউরমেন্ট) এএইচএম আব্দুর রহমান হাসান জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে তাদের সকালের শিফটে ছুটি ঘোষণা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি