বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিমানবন্দর প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় চুক্তি

বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষাকাজের চুক্তি সই হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীতে বেসামরিক বিমান চলাচল (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষের সদর দপ্তরে এই চুক্তি সই হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিতে সই করে জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোয়ি কোম্পানি লিমিডেট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী ও নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক তোশিকাজু কামবারা চুক্তিতে সই করেন। পরে সাংবাদিকের প্রশ্নে এহসানুল গণি চৌধুরী বলেন, ১৮ মাসের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষাকাজ শেষ হবে। এর জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে ১২০ কোটি টাকা ব্যয় করা হবে। এই কাজের মধ্যে আছে সম্ভাব্যতা যাচাই, স্থান নির্ধারণ, বিমানবন্দরের মাস্টারপ্ল্যান প্রণয়ন।

কোন জায়গায় বিমানবন্দর হতে পারে—এমন প্রশ্নে সুনির্দিষ্ট কোনো উত্তর দেননি এহসানুল গণি চৌধুরী। তিনি বলেন, সম্ভাব্য কয়েকটি স্থান বিবেচনা করা হচ্ছে। জাপানি পরামর্শক প্রতিষ্ঠানই চূড়ান্ত স্থান ঠিক করবে। সমীক্ষায় অংশ নেওয়া জাপানি নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান এহসানুল গণি চৌধুরী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ