বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ যে রাজ্য

কাজের সুযোগ ও নিরাপত্তার দিক দিয়ে নারীদের জন্য সবচেয়ে ভালো জায়গা হলো ভারতের সিকিম রাজ্য। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক সমীক্ষায় এ তথ্য ওঠে এসেছে। তালিকায় দিল্লির নাম রয়েছে একেবারে শেষের দিকে।

আমেরিকান থিঙ্ক টাঙ্ক ও নাথান অ্যাসোসিয়েটস পরিচালিত ওই সমীক্ষায় সিকিমকে প্রায় ৪০ মার্কস দিয়েছেন। যেখানে দিল্লি পেয়েছে মোটে ৮.৫ মার্কস।

রিটেল, আইটি সেক্টর বা কারখানায় মহিলাদের জন্য আইনি সময়সীমা কতটা মেনে চলা হচ্ছে, চাকুরিজীবী নারীরা কর্মক্ষেত্রে কতটা নিরাপদ, অর্থাৎ রাজ্যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কতটা সক্রিয়, মূল কর্মচারিদের নিরিখে কত ভাগ রাজ্যের চাকুরিজীবী নারীরা রয়েছেন- এই সব সূচকে নাম্বারিং করা হয়। সিকিমের পরেই রয়েছে তেলেঙ্গানা, পদুচেরি, কর্ণাটক, হিমাচল প্রদেশ, অন্ধ্র প্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ছত্তিশগড়।

সিকিম, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু ছাড়া সব রাজ্যেই নারীদের রাতেও কাজ করতে হয়। তবে এই চার রাজ্যে কোনো আইটি সেক্টর, রিটেল সংস্থায় বা কারখানায় রাতের ডিউটিতে মহিলাদের রাখা হয় না। অন্যদিকে, মহারাষ্ট্রে কোনও কর্মস্থানেই রাত ১০টার পর নারীদের কাজ করার নির্দেশ নেই।

উল্লেখ্য, নারীদের জন্য একেবারেই নিরাপদ নয় ভারত। কর্মস্থানের নারীদের নিরাপত্তার দিক দিয়েও বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ভারত।

সূত্র : এই সময়

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প