বাংলাদেশে নারীর অগ্রগতি ও উন্নয়নের প্রশংসায় জুলিয়া নিবলেট


বাংলাদেশে নারীর অগ্রগতি ও উন্নয়নের ভূয়শী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার হাইকমিশনার মিজ জুলিয়া নিবলেট। আজ বৃহস্পতিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চোধুরীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়নে অষ্ট্রেলিয়ার সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন নিবলেট।
এ সময় স্পিকার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার উন্নয়নে শিক্ষা উপবৃত্তি, অবৈতনিক নারী শিক্ষা কার্যক্রম, বিনামূল্যে বই বিতরণ, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাসহ বিভিন্ন বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণ করায় নারীরা এগিয়ে যাচ্ছে। তিনি সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও সরকারে অগ্রযাত্রা অব্যাহত অষ্ট্রেলিয়া সরকারের আরো বেশী সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে তারা উভয় দেশের সংসদীয় কার্যক্রম, সংসদে আইন পাশের প্রক্রিয়া, সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি, অধিবেশনে সংসদ সদস্যদের মাঝে আসন বন্টন প্রক্রিয়া, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন প্রক্রিয়া, সংসদে বিরোধী দলের ভূমিকা, সংসদ সদস্যদের কার্যক্রম, নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন, কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের নেতৃত্ব ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













