বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনার ব্যানারে বঙ্গবন্ধু-শেখ হাসিনা-জয় ছাড়া কারও ছবি নয়

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের নিয়ে আসা ব্যানার-পোস্টারে তিনজনের বাইরে আর কারও ছবি ব্যবহার করা যাবে না। ওই তিনজন হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। রবিবার ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল এই নির্দেশনা দিয়েছেন বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ দুটি পুরস্কারে ভূষিত করায় ২৬ সেপ্টেম্বর তাকে গণ সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। এ দিনটিতে বিশাল জমায়েতের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করবেন দলটির নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করতে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে তাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকার আশপাশের জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথসভায় মিলিত হন করে দলটির কেন্দ্রীয় নেতারা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈযদ আশরাফুল ইসলাম।

যৌথসভায় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ব্যানার-পোস্টারে ছবি ব্যবহার সংক্রান্ত বিষয়টি আলোচনায় আনলে সৈয়দ আশরাফুল ইসলাম ছবি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলেন, ‘আমাদের দলীয় একটি সিদ্ধান্ত আছে। সে অনুযায়ী দলীয় কোনও অনুষ্ঠানে ব্যানার-পোস্টারে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়—এ তিন জনের ছবির বাইরে আর কারও ছবি ব্যবহার করা যাবে না। এই অনুষ্ঠানেও এ সিদ্ধান্ত বহাল থাকবে।’ তিনি বলেন, ‘আমি আশা করব গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনজনের ছবি ছাড়া আপনারা আর কারও ছবি ব্যবহার করবেন না।’

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিদ মাহামুদ চৌধুরী ব্যানার-পোস্টারে নাম ব্যবহার করা যাবে কিনা—জানতে চাইলে জনপ্রসাশনমন্ত্রী বলেন, ‘ব্যানার-পোস্টারের নিচে সৌজন্যে দাবিদাররা তাদের নাম ব্যবহার করতে পারবেন। এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ