বিচ্ছেদের ছবি ভাইরাল, অবশেষে একত্রে বৃদ্ধ-বৃদ্ধা!


কানাডার উলফ্র্যাম এবং অ্যানিটা গটসচকের দাম্পত্য জীবন ৬২ বছরের। এতগুলো বছর একসঙ্গে কাটালেও অবশেষে তারা বাধ্য হয়েছিলেন আলাদা থাকতে। কারণ তাদের অসুস্থতা। অসুস্থ হয়ে আলাদা নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল দুজনকে।
বৃদ্ধ-বৃদ্ধার কান্নাভেজা বিচ্ছেদ-ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। আর এতে আবারও এক হওয়ার সুযোগ পেলেন দুজনে।
পরিবারের সদস্যদের উদ্যোগে আবার একই বাড়িতে থাকছেন ৮৩ বছর বয়সী উলফ্র্যাম এবং ৮১ বছরের অ্যানিটা। সেখানেই ব্যবস্থা করা হয়েছে যাবতীয় চিকিৎসার।
দুজনের আবার সাক্ষাতের দৃশ্যও দেখার মতো। একে-অপরের মুখে হাত বুলিয়ে দিচ্ছেন পরম মমতায়। চুম্বন করছেন। দুজনের গাল বেয়ে নামছে আনন্দাশ্রু।
বৃদ্ধ-বৃদ্ধার পুনর্মিলন দৃশ্য দেখে মুগ্ধ ভার্চুয়াল বিশ্ব। তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আর যাতে দুজনকে আলাদা না থাকতে হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। সেইসঙ্গে দেখা হবে যাতে অন্য পরিবারেও কোনও বৃদ্ধ দম্পতির এই অভিজ্ঞতা না হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন


৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন


লজ্জায় লাল হয়ে যায় পাখিও
লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন













