শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কেন্দ্রীয় শহীদ ‍মিনারে কবিকে শেষ শ্রদ্ধা বুধবার

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি আগামীকাল বুধবার শেষ শ্রদ্ধা জানানো হবে। এ লক্ষ্যে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সকাল ১১টায়। সেখানেই সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। আজ মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসার সমুদয় খরচ বহন করছেন। শেষ শ্রদ্ধা জানানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হবে কুড়িগ্রামে এবং শেষ ইচ্ছা অনুযায়ী সেখানেই তাকে দাফন করা হবে।

আজ হাসপাতাল থেকে সৈয়দ হকের মরদেহ তার গুলশানের বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে গোসল শেষে জানাজা হবে। পরে তার কফিন নিয়ে যাওয়া হবে ইউনাইটেড হাসপাতালে। রাতে হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হবে।

বুধবার সৈয়দ হকের কফিন প্রথমে নেয়া হবে বাংলা একোডেমি প্রাঙ্গণে সকাল ১০টায়। মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান এই কবি।একুশে পদকেও ভূষিত হন সব্যসাচী এই লেখক।

বাংলা একাডেমি থেকে নিয়ে তার কফিন নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবেন। দেশে নিয়ে যাওয়ার আগে বুধবার তার মরহেদ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে কুড়িগ্রামে।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ায় জন্মেছিলেন কবি। শেষ ইচ্ছা অনুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে তার কবর দেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ