শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সমকক্ষ আর কেউ নেই’

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সমকক্ষ আর কেউ নেই মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী যুবলীগ।

তিনি বলেন, বাংলাদেশের পরিবর্তনের মূল কারিগর শেখ হাসিনা। তিনি তাঁর যোগ্যতা, বুদ্ধিদীপ্ততা, বিচক্ষণতার মাধ্যমে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদদেরও হার মানিয়েছেন।

এ ছাড়া অনুষ্ঠানে শেখ হাসিনার জীবনভিত্তিক সংবাদচিত্র প্রদর্শনী, শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে সদ্যপ্রয়াত সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক উপাধিতে যারা হাসি-ঠাট্টা করেছিল, তারাই আজ হাসি-ঠাট্টার বিষয়ে পরিণত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘বিশ্বে আজ বাংলাদেশ পরিচিত হয়েছে শেখ হাসিনার জন্য।

আলোচনা সভায় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে শিখিয়েছেন, বুঝিয়েছেন, একটি রাজনৈতিক সংগঠনের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ- গবেষণা, গ্রন্থনা ও অনুবাদ। আজ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সারা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে। কিন্তু এ সব কাজে আমরা তেমন নজর দিচ্ছি না। আমরা একই সঙ্গে বর্তমান ও ভবিষ্যতের মানুষ। বর্তমানকে সমৃদ্ধ করার মাধ্যমে ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে।’

মিলাদ মাহফিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আবদুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। সভা পরিচালনা করেন যৌথভাবে যুবলীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলম, এমরান হোসেন খান, আসাদুল হক আসাদ, ফারুক হাসান তুহিন, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান।
অনুষ্ঠানে ‘সময়রেখায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন ওবায়দুল কাদের। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সম্পাদনায় বইটি প্রকাশিত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ