শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৃজনশীল যুবসমাজই সোনার বাংলা গড়ার কারিগর : নসরুল হামিদ

প্রতিভাবান ও সৃজনশীল যুবসমাজই সোনার বাংলা গড়ার কারিগর। তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশে প্লাটফর্ম তৈরি করা হয়েছে এবং হচ্ছে। ইয়াং বাংলা, ইনভেশন ডেভলপমেন্ট ফোরাম ও বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল এ নিয়ে কাজ করছে।”

আজ শুক্রবার রাজধানীর নটরডেম কলেজ মিলনায়তনে কলেজের বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘বিজনেস ফেস্ট বাংলাদেশ-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা ডেমোগ্রাফিক ডেভিডেন্টে আছি, এর সঠিক ব্যবহার করে উন্নত প্রযুক্তির সুফল ভোগ করতে হবে।” নটরডেম কলেজে দুই দিনব্যাপী এ বিজনেস ফেস্ট বাংলাদেশ-২০১৬ চলবে। এতে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা এবং আলোচনা অনুষ্ঠান হবে। ফেস্টে ৪০টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এর মাধ্যমে বিজনেস স্ট্যাডির শিক্ষার্থীরা আগামীতে তাদের করণীয়, চাকরির সুযোগ, ভবিষ্যতের সম্ভাবনা এবং বাংলাদেশের কর্পোরেট কালচার সম্পর্কে জানতে পারবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নটরডেম বিজনেস ক্লাবের সভাপতি রাফাত মোস্তফা, ক্লাবের মডারেটর ও শিক্ষক ফারজানা হোসেন, ছাত্র পরিচালনা পরিষদের প্রধান ফাদার আন্তনি সুশান্ত গোমেজ, বিজনেস পরিষদের প্রধান ড. ফাদার লিটন সিউবার্ট গোমেজ প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী