পাকিস্তানকে এবার সাইবার অ্যাটাকে ঘায়েল করবে ভারত!


সফল হয়েছে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক। অন্য পথে পাকিস্তানকে নাস্তানাবুদ করতে চলেছে ভারত। এবার ন্যাশনাল সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি স্ট্যান্ডার্ডস জানিয়ে দিল, তাদের রিসার্চ টিম পাকিস্তানের অফিসিয়াল ওয়েবসাইট জিওভি ডট পিকে ক্র্যাক করে ফেলেছে। নির্দেশ এলেই শুরু হবে সাইবার হামলা।
ন্যাশনাল সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি স্ট্যান্ডার্ডসের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এস অমরপ্রসাদ রেড্ডি ২দিনের ন্যাশনাল সাইবার ডিফেন্স সামিট-২০১৫র ফাঁকে জানিয়েছেন এ কথা। এই সামিটে লঞ্চ করেছে সাইবার মিশন অফ ইন্ডিয়া। এর আওতায় গঠিত হবে ১৫টি ন্যাশনাল সাইবার ডিফেন্স রিসার্চ সেন্টার। পাশাপাশি বিদেশি হামলা থেকে ভারতীয় সাইবার স্পেসকে বাঁচাতে এই সাইবার মিশন তৈরি করবে ১০লক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ।
রেড্ডি আরও জানান, তাঁদের রিসার্চ টিম পাকিস্তানের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্যের হদিশ পেয়েছে, ভারত সরকার এ ব্যাপারে পুরোপুরি ওয়াকিবহাল। সাইবার বিশেষজ্ঞরা চাইলে পাকিস্তানের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বন্ধও করে দিতে পারেন। পাঠানকোট হামলার পরেই ভারত এই সাইবার হামলা চালায় বলে তিনি জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













