যৌথ নৌমহড়া চালিয়েছে পাকিস্তান-ইরান


করাচি বন্দরের উপকূলে ইরান ও স্বাগতিক পাকিস্তানের নৌবাহিনী শনিবার যৌথ ত্রাণ ও উদ্ধার বিষয়ক মহড়া চালিয়েছে। ইরানের ৪৩তম নৌবহরের চারটি যুদ্ধজাহাজ এতে অংশ নেয়।
ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যেই এই মহড়া অনুষ্ঠিত হলো।
দু দেশের নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ মহড়ায় উদ্ধারবিষয়ক প্রশিক্ষণ, হেলিকপ্টার ভার্টিক্যাল রেফারেন্স ট্রেনিং, পতাকা ব্যবহারের মাধ্যমে টেলিযোগাযোগের অনুশীলন, লাইট, রেডিওগ্রাফ এবং আরো কিছু অনুশীলন করা হয়েছে। এতে ইরানের পক্ষে অংশ নেয় লাওয়ান লজিস্টিক যুদ্ধজাহাজ, ফালাখান, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ খঞ্জর এবং সেনা বহনকারী যুদ্ধজাহাজ কোনারাক। এছাড়া, ইরানে তৈরি একটি হেলিকপ্টারও মহড়ায় অংশ নেয়।
সামুদ্রিক প্রশিক্ষণ জোরদার করার লক্ষ্যে পাকিস্তানি নৌবাহিনীর কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে ইরানি বহরের কমান্ডাররা বৈঠকের পরিকল্পনা করেছেন। গত ২৭ সেপ্টেম্বর ইরানের ৪৩তম নৌবহরের চারটি জাহাজ করাচি বন্দরে ভেড়ে। সাম্প্রতিক বছরগুলো ইরানের নৌবাহিনী গভীর সাগরে তাদের উপস্থিতি জোরদার করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













