মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্বাচন কমিশন পুনর্গঠন

তবু আশাবাদী বিএনপি

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে বিএনপির আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাখ্যান করলেও দলটি আশা করছে সরকার এ নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসবে।

আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমরা গণতন্ত্রের সপক্ষের মানুষ তো, আশা হারাই না। আমরা অব্যাহতভাবেই তাঁর (প্রধানমন্ত্রী) কাছ থেকে আশা করব, তিনি আলোচনায় আসবেন। আলোচনার টেবিল হচ্ছে সমস্যা সমাধানের সর্বোৎকৃষ্ট জায়গা।’

এর আগেই প্রধানমন্ত্রীর তাঁর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে ইসি পুনর্গঠন নিয়ে বিএনপির প্রস্তাব নিয়ে কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি কী ধরনের নির্বাচন কমিশন চায়। তাদের নির্বাচন কমিশন তো এক কোটির বেশি ভুয়া তালিকা করেছিল। বিএনপির পরামর্শ নিলে তো ওই ধরনের নির্বাচন কমিশন নিতে হবে যে ভুয়া ভোটার তালিকা করে দেবে। সেটা আপনারা চান কি না- সেটাই আমার আপনাদের কাছে প্রশ্ন।’

এর পরই বিকেলে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী হয়তো তাৎক্ষণিকভাবে এটা প্রত্যাখ্যান করেছেন, তবে আমরা দৃঢভাবে আশাবাদী তিনি একটু শান্তভাবে চিন্তা করলে আমাদের কথায় সাড়া দেবেন।’

এ সময় বিএনপি নেতা অভিযোগ করেন, সাবেক মেয়র ও দলের নেতা সাদেক হোসেন খোকার সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহত্তর সূত্রাপুর থানা বিএনপি আয়োজিত আলোচনা অনুষ্ঠান পুলিশ করতে দেয়নি।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে মত প্রকাশ ও সভা-সমাবেশের স্বাধীনতা যে নেই এ ঘটনায় তা আবারো প্রমাণিত হলো।

এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিলে বাধা ও নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী