বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারত সীমান্তে ফের হামলায় পাকিস্তান

অস্ত্রবিরতি লঙ্ঘন করে সীমান্তরেখা সংলগ্ন জনবসতি এলাকা ও সেনা ক্যাম্প লক্ষ্য করে ফের মর্টার হামলা ও গুলি চালিয়েছে পাকিস্তান- এমনটাই অভিযোগ করেছে ভারত।

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে দু’দেশের মধ্যবর্তী সীমান্ত লাইন অব কন্ট্রোলের (এলওসি) নওসেরা সেক্টরে এ হামলা চালানো হয়েছে বলে দাবি ভারতের।

ভারতের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল মনীষ মেহতা জানান, রাজৌরি জেলার নওসেরা সেক্টরে মঙ্গলবার ভোর ৫টা থেকে টানা এক ঘণ্টা ধরে পাকিস্তান হামলা চালায়।

সেনা ক্যাম্প ও সংলগ্ন জনবসতি অঞ্চল লক্ষ্য করে মর্টার, স্বয়ংক্রিয় অস্ত্র, ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় পাকিস্তান। তবে আমাদের তরফ থেকেও দেওয়া হয়েছে যোগ্য জবাব।’

ভারতীয় পুলিশ জানিয়েছে, নওসেরা সেক্টরের কালাসিয়ায় ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে পাকিস্তান ১২০ এমএম এবং ৮২ এমএম মর্টারের গোলা ছোঁড়ে।

পাকিস্তানের ছোঁড়া মর্টারের আঘাতে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে থাকা একটি পেট্রোল পাম্পে আগুন লেগে প্রচুর দোকান পুড়ে যায়।

ভারতীয় গণমাধ্যম ইনডিয়া টুডের খবরে বলা হয়, এ হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে সোমবার পাকিস্তানী সেনারা অন্তত ৪বার যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালিয়েছে। তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার সৌজিয়ান, শাহপরু-কেরনি, মান্দি এবং কেজি সেক্টকের এসব হামলা চালায়। এ সময় পাঁচজন নারীসহ ১০ জন আহত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প