নিরাপত্তাহীন কেন্দ্রীয় কারাগার!


নির্মাণকাজ শেষ হওয়ার আগেই স্থানান্তর হওয়ায় খাবার পানির অভাবসহ বিভিন্ন অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে কারারক্ষী ও বন্দী নির্বিশেষে সবাইকেই। সাক্ষাতের সু-ব্যবস্থা না থাকায় স্বজনদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা প্রাচীর নির্মাণ কাজও শুরু করতে পারেনি কারা কর্তৃপক্ষ।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের অধিগ্রহণ করা কারা সীমানায় নিরাপত্তা প্রাচীর তৈরি করতে যাওয়া পিডব্লিউডি-এর কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা করেছে স্থানীয় বাসিন্দারা।
কারা বাধা দিচ্ছে এমন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক ব্রি. জে. সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, ‘কারা আমরা ঠিক বলতে পারবো না। পিডব্লিউডির কাছ থেকে যেটা শুনেছি ওইখানকার এলাকার সাধারণ জনগণ।’
কারা মহাপরিদর্শক জানিয়েছেন, নিরাপত্তাহীনতার বিষয়টি বিবেচনা করেই নতুন কারাগারে আনা যায়নি শীর্ষ সন্ত্রাসী বা গুরুতর কোনো অপরাধীকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













