যার যার দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান প্রধানমন্ত্রীর


যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করে সাধারণ মানুষের দক্ষতাকে কাজে লাগাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের চতুর্থ সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সরকারপ্রধান বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তাঁর সরকারের নেওয়া পদক্ষেপের ফলে এরই মধ্যে দেশের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। সারা বিশ্ব এখন বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, অদক্ষ শ্রমিক রপ্তানি না করে দক্ষ শ্রমিক রপ্তানি করার দিকে মনোযোগ দিতে হবে। একই সঙ্গে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













