বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খাদিজার চিকিৎসার ব্যয় বহন করছেন প্রধানমন্ত্রী’

সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী নৃশংস হামলার শিকার খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্মমেলন উপলক্ষে গঠিত দফতর উপকমিটির রংপুর বিভাগের প্রস্তুতি সভায় এ কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম।

মাহবুবউল আলম বলেন, আমরা প্রার্থনা করি খাদিজা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আপনারা হয়তো জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রী তার দফতরের মাধ্যমে নিয়মিত নার্গিসের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন।

তিনি আরও বলেন, এ ঘটনার সাথে যে জড়িত বদরুলকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অপরাধী যেই হোক, সে ছাত্রলীগ, যুবলীগ নাকি ছাত্রদল যুবদল, আমাদের কাছে তা বিবেচ্য বিষয় নয়।

তিনি বলেন, অপরাধীর কোনও পরিচয় থাকতে পারে না। তাকে আইনের আওতায় আনা হয়েছে। তাকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে সরকারের ভাবর্মূতি ক্ষুন্ন এবং দেশের মানুষের অনুভূতিতে আঘাত করতে না পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত