বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শুধু বিদেশি নয়, সব বাংলাদেশির নিরাপত্তা চায় ইইউ

কেবল বিদেশিদের নয়, বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এমন অভিমত বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধি প্রধান পিয়েরে মায়াদুর।

আজ বুধবার রাজধানীতে আন্তর্জাতিকবিষয়ক গবেষণা সংস্থা বিস আয়োজিত এক সেমিনারে পিয়েরে মায়াদুর বলেন, গুলশানই একমাত্র বাংলাদেশ নয়। এ দেশের মানুষ ইউরোপীয় ইউনিয়নের কাছে অনেক গুরুত্ব বহন করে।

মায়াদুর বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশের রূপান্তরিত হওয়ার যে টার্গেট করেছে সেজন্য বেশ কিছু চ্যালেঞ্জ পারদর্শিতার সঙ্গে মোকাবিলা করতে হবে। তাঁর মতে, বাংলাদেশের সামনে বড় দুটি চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ।

অনুষ্ঠানে দেশের বেশ কয়েকজন সাবেক কূটনীতিক উপস্থিত ছিলেন।

পিয়েরে মায়াদুর বলেন, ‘গুলশান-২ একমাত্র বাংলাদেশ নয়। গুলশান ২-এ হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ব্যাপারে আমাদের অবস্থান হলো এমন নিরাপত্তা ব্যবস্থা সব বাংলাদেশির জন্য করা হোক। আমরা ইউরোপীয় ইউনিয়ন এখানে আছি ১৬ কোটি মানুষের সঙ্গে কাজ করার জন্য। আমরা মনে করি, এটাই আমাদের সম্মান এবং পবিত্র দায়িত্ব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ