মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৫ জানুয়ারি


নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।
আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার দুই নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রুহুল আমিন এ দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে মতিঝিল থানা এলাকায় পর পর দুটি ককটেল বিস্ফোরণ হয়। ওই ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকারম হোসেন মামলাটি দায়ের করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













