কুয়েতের পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া হয়েছে
কুয়েতের আমির রবিবার দেশটির সংসদ ভেঙ্গে দিয়েছেন। ফলে নতুন করে নির্বাচন করতে হবে দেশটিতে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালের পরে দেশটিতে এটিই হবে ৭ম নির্বাচন। তেল সম্বৃদ্ধ দেশটির রাজনৈতিক পরিবেশ নির্ভর করে সরকার ও পার্লামেন্টের যৌথ সমঝোতায়।
বিশ্বজুড়েই তেলের দাম কমে যাওয়ার ফলে কুয়েতের সরকার কিছু সুবিধা বন্ধ করে দিয়েছে। এরমধ্যে জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে পেট্রোলের দাম ৮০ ভাগ বাড়ানোর বিষয়টিও রয়েছে। ফলে মতবিরোধের সৃষ্টি হয়।
খবরে বলা হয়, নতুন নির্বাচন ঠিক কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দেশটির সংবিধান অনুযায়ী ৫০ আসনের নির্বাচনটি পার্লামেন্ট ভাঙ্গার পরবর্তী ৬০ দিনের মধ্যেই দিতে হবে।
উল্লেখ্য, কুয়েতের পার্লামেন্ট সবচেয়ে ক্ষমতাধর হলেও শাসক আল-সাবাহ পরিবারই দেশটির সব গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে। এরআগেও দেশটিতে একাধিকবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার ইতিহাস রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













