পাকিস্তানেমদুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি


পাকিস্তানে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে দেশটি পুলিশ জানিয়েছে।
আজ সোমবার দেশটির রাজধানী ইসলামাবাদ থেকে ৮০০ কি.মি দূরে খানপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুইটি বাসে প্রায় ১০০ যাত্রী ছিল।
একজন পুলিশ অফিসার জানান, দ্রুত গতির কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের হাসপাতালৈ নেওয়া হচ্ছে।
স্থানীয় একজন পুলিশ প্রধান জানান, বাস দুইটি মুখোমুখি সংঘর্ষের পর গাছের সঙ্গে ধাক্কা খায়। কাটার ব্যবহার করে বাস দুইটি থেকে হতাহতদের বের করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে পাকিস্তানে শুধু সড়ক দুর্ঘটনায় ৪,৬০০ মানুষ প্রাণ হারিয়েছে বলে গত বছর দেশটির সরকার এক প্রতিবেদনে জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













