ইন্দোনেশিয়ায় যৌন অপরাধ দমনে নপুংসক আইন


ইন্দোনেশিয়ায় শিশুদের ওপর যৌন অপরাধ বন্ধে নতুন একটি আইন চালু করেছে দেশটির সরকার। কেউ এই অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে রাসায়নিকভাবে নপুংসক করা দেয়া হবে। খবর বিবিসির।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, তার সরকার শিশু যৌন নির্যাতনকারীদের রাসায়নিকভাবে নপুংসক করার যে নীতি নিয়েছে তাতে যৌন অপরাধ পুরোপুরি নির্মূল হতে পারে।
উইদোদো বলেন, ইন্দোনেশিয়া মানবাধিকারকে সম্মান করে, তবে যৌন নির্যাতনকারীদের শাস্তির বিষয়ে কোনো আপস হতে পারে না।
ইন্দোনেশিয়ায় ১৪ বছর বয়সী এক কন্যাশিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনার পর এ মাসের শুরুতে শিশু নির্যাতনকারীদের নপুংসক করার একটি আইন পাস করে দেশটি। সংসদে তুমুল বিতর্কের বিষয় ছিল এই আইনটি।
প্রেসিডেন্ট উইদোদো বলেছেন, ‘যৌন নিপীড়কদের যেন সর্বোচ্চ সাজা হয় সে বিষয়টি আমরা দেখবো। যদি রাসায়নিকভাবে একজন অত্যাচারীকে নপুংসক করে দেয়া হয় তাহলে সময়ের সাথে সাথে যৌন অপরাধ কমে যাবে এবং একসময় সেটি পুরোপুরি দমন হয়ে যাবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













