বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘাঁটিতে ফাটল ধরেছে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। এই ঘাঁটিতে ফাটল ধরেছে, তা এখন শক্ত হাতে ঠিক করতে হবে। নেতাকর্মীদের মাঝে কোনও সংশয় ও বিভেদ রাখা যাবে না।

তিনি বলেন, আমরা আমাদের রংপুর অঞ্চলের ২২টি আসন আবারও উদ্ধার করতে চাই। সেই লক্ষ্য নিয়ে দলের কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

রংপুর মহানগরীর কেরানীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। ওই জনসভা থেকে রংপুরে তার নির্বাচনী প্রচারণার ঘোষণাও দেন এরশাদ।

গরীবদের বঞ্চিত করে ১০ টাকার চাল আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করে খাচ্ছে অভিযোগ করে এরশাদ বলেন, সরকার দেশে বর্তমান গরীব মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির যে উদ্যোগ নিয়েছে তা গরীব মানুষের কাজে লাগছে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা গরীবের চাল লুটপাট করে খাচ্ছে,তা দেখার কেউ নেই।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, দেশের মানুষ চায় জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসুক। মানুষ জাতীয় পার্টির আমলের সুশাসন দেখতে চায়। দেশের মানুষ ভালভাবে বেঁচে থাকতে চায়। নিরাপত্তা চায়। তাই আজকে জাতীয় পার্টির নেতাকর্মীদের মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। দলকে আরও শক্তিশালী করতে হবে।

সাবেক রাষ্ট্রপতি বলেন, দেশের গরীব মানুষের উন্নয়ন কতটা হয়েছে তা ঢাকার বস্তির দিকে তাকালে বোঝা যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী