মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জের এক রহস্য জনক সুরুঙ্গ নিয়ে সবাই আতঙ্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নোয়াদ্দা এলাকায় সুরুঙ্গ দেখতে এলাকার হাজার হাজার নারী-পুরুষ প্রতিদিন ভীড় করছে। সুরুঙ্গটি ওই এলাকার আলমগীরের বাড়িতে রয়েছে। কিভাবে এটি তৈরি হলো তা কেউ বলতে না পারলেও এলাকাবাসীর মধ্যে এনিয়ে ব্যাপক চাঞ্চল্যকর ও আতংক দেখা দিয়েছে।

সোমবার দুপুরে সরেজমিনে আলমগীরের বাড়িতে গেলে তার স্ত্রী রীনা বেগম বলেন- তাদের থাকার ঘরের পাশে একটি খালি স্থানে তার ছোট ছেলে পাভেলের পায়ের আঘাতে হঠ্যাৎ একটি প্রথমে একটি গর্তের সৃষ্টি হয়।

পরে কোদাল দিয়ে মাটি সরাতেই একটি সুরুঙ্গ ভেসে উঠে। সুরুঙ্গের ভিতরে প্রচুর পানি জমা রয়েছে। প্রতিবেশী ফজলু নামে এক যুবক বলেন- সুরুঙ্গের পানি খেতে অনেকটা নূনতা। টিউবওয়েলের পানির মত নয়।

এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে প্রতিদিন ভীড় করছে। তবে এনিয়ে এলাকায় নানা গুনজন শুরু হয়েছে এবং আতংক বিরাজ করছে বলে জানান তিনি। স্থানীয় যুবক মো. নাজমুল বলেন- উপজেলার আর্সেনিক অফিসে পানির নমুনা পরিক্ষী করতে গেলে অফিস থেকে বলা হয়েছে পানি খাওয়া যাবে। তবে কর্তৃপক্ষ কোনো প্রকার ছাড়পত্র প্রদান করেনি। সুরুঙ্গের গভীরতা প্রায় ৭ ফুটের মতো।

এর আয়তন প্রায় ৩ ফুট। স্থানীয় মসজিদের ইমাম মাও. মো. ছালাউদ্দিন বলেন- সুরুঙ্গের ধরণ দেখে বুঝার উপায় নেই। কিভাবে এটি তৈরি হয়েছে। এ ব্যাপারে সঠিকভাবে তিনি কিছু বলতে পারেনি। তবে এলাকার মানুষ প্রতিদিন বালতি, গ্লাস দিয়ে পানি নিয়ে পান করছে বলে জানা গেছে।

৮ নং ইউপি সদস্য মো. আব্দুল রউফের সাথে কথা বলতে চাইলে তাকে মোবাইলে পাওয়া যায়নি। এলাকার অনেকেই দাবী করছেন এটি অলৌখিক সুরুঙ্গ। এরই মধ্যে উপরে ছামিয়ানা টানিয়ে দেয়া হয়েছে। এবং এর চতুর পাশে বাঁশ দিয়ে আটকিয়ে দেয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি