ঝিনাইদহের মহেশপুরে অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু আজমীর


আতিকুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে ৩ বছরের শিশু আজমীর হোসেন (৩)। জন্মের পর থেকে শিশুটি এই রোগে আক্রান্ত হয়। ফলে গত ৩ বছর ধরে ঝিনাইদহ ও যশোরের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিয়েও তাকে সুস্থ্য করতে পারেনি। ডাক্তাররা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষকা করেও বলতেও পারিনি আসলে তার কি রোগ।
তবে চিকিৎসকরা বলছেন অপুষ্টিজনিত কারণে এই রোগটি হয়ে থাকতে পারে। এদিকে শিশিুর চিকিৎসায় ডাক্তারের ফি আর পরীক্ষা নিরীক্ষা খরচ যোগাতে একেবারেই নিস্ব হয়ে গেছে দিনমজুর বাবা। শিশু আজমীর হোসেন মহেশপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হাবিল হোসেনের ছেলে।শিশুটির মা আরজিনা খাতুন জানান, জন্মের চারদিন পর থেকে আজমীর হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ফুলে যায়। এর পর থেকে শরীরে ঘা শুরু হয়। সেই সময় প্রথমে তিনি ঝিনাইদহের ডাক্তার অলোক কুমারের কাছে নিয়ে যায়।
সেসময় দশদিন শিশুটিকে তার বত্বাবধানে রেখে চিকিৎসার পর বলে দেন আমার দ্বারা তার চিকিৎসা সম্ভব না। এরপর নিয়ে যান যশোরের শিশু বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কিবরিয়ার কাছে। সেখানেও শিশুটির চিকিৎসায় কোন পরিবর্তন হয়নি। তারপর নিয়ে যান যশোরের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদুর রহমানের কাছে। তিনিও চিকিৎসা দিয়ে তাকে সুস্থ্য করতে পারেনি। মহেশপুরের ডাক্তার নাসির উদ্দিন জানান, শিশুটিকে স¤প্রতি হাসপাতালে আনা হয়েছিল। আমি দেখেছি।
আসলে আমাদের এখানে পরীক্ষা নিরীক্ষার তেমন ব্যবস্থা নেই। আমি নিজেও বলতে পারছি না শিশুটি আসলে কি রোগে আক্রান্ত। তাকে যদি কোন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় তাহলে আসল রোগ ধরা পড়তে পারে।মা আরজিনা জানান, আজমীরের শরীরের বিভিন্ন স্থানে গোটা গোট ও ঘা রয়েছে। তার ৩ বছর বয়স অনুযায়ী সে বাড়ছে না।
এদিকে ডাক্তারা ঠিকমতো বলতে পারছেনা আসলে সে কি রোগে আক্রান্ত। এনিয়ে পরিবারের সবাই খুবই চিন্তিত।বাবা হাবিল হোসেন জানান, পেশায় সে দিনমজুর। দিন আনা দিন খাওয়ার সংসারে আজমীরকে চিকিৎসা করাতে গিয়ে একেবারেই নিস্ব হয়ে গেছে। যে ডাক্তারের কাছে যায় সেই শুধু ফি নেয় আর পরীক্ষা করায়। কিন্তু রোগ ধরতে পারে না। তিনি তার ছেলের চিকিৎসায় সমাজের সবার সহযোগিতা কামনা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













