বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সম্পূর্ন নতুন পদ্ধতিতে রাজধানীতে নারী প্রতারক…সাবধান

রাজধানী ঢাকায় প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ানোর নজির নতুন নয়। বহু আগ থেকেই এটা চলে আসছে। হালে রাজধানীর আকার বেড়েছে, বেড়েছে মানুষের সংখ্যাও। নতুন ঢাকায় প্রতারণার ধরণও পাল্টে ফেলেছে প্রতারক চক্র। সবশেষ রাজধানীর বংশালে সোমবার বিকালে অভিনব ‍উপায়ে একটি প্রতারণার ঘটনা ঘটেছে।

জানা যায়, জরুরি কাজে রাজধানীর টিকাটুলির বাসা থেকে লহ্মীবাজার যাচ্ছিলেন রুমানা জামান (ছদ্মনাম)নামের এক তরুণী। সড়কে গাড়ির চাপ এবং গন্তব্যে যাওয়ার তাড়া থাকায় তিনি বংশাল মোড়ে গিয়ে রিকশা থেকে নেমে ফুটপাত দিয়ে হাঁটা শুরু করেন। দ্রুত গতিতে হাঁটার সময় হঠাৎ বোরকা পরিহিত একজন মহিলা পাশে এসে দাঁড়ান এবং রুমানা জামানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপা আপনার কাছে খাওয়ার পানি আছে? খুব খারাপ লাগতেছে, আপু একটু পানি থাকলে দেন।’

গন্তব্যে যাওয়ার তাড়া থাকার পরও মহিলার এই মানবিক আবেদন অগ্রাহ্য করতে পারেননি রুমানা। সঙ্গে সঙ্গে ব্যাগ খুলে পানি দেয়ার সময়ই ঘটলো অঘটন। ব্যাগ থেকে পানি বের করে ঐ নারীর হাতে তুলে দেয়ার সময় কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ নিয়ে ভোঁ দৌঁড়। কিংকর্তব্যবিমূঢ় রুমানা সঙ্গে সঙ্গে চিৎকার দিলে আশপাশের মানুষ রুমানার দিকে ছুটে আসে। কিন্তু ততক্ষণে বেশ কিছুটা দূরে চলে যায় প্রতারক মহিলা। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিতে চড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন সবার চোখের সামনে দিয়ে। আলাপকালে রুমানা জামান বলেন,ব্যাগের সঙ্গে খোয়া গেছে প্রায় তিন হাজার টাকা ও বেশ কিছু জরুরি কাগজ।

ভুক্তভোগী এই নারী বলেন, ‘মানবিক কারণে মহিলাকে পানি দিতে গিয়ে আজ চরম শিক্ষা পেলাম। আগে প্রতারণার কথা কমবেশি কানে আসলেও আমি আজ নিজেই এর শিকার হলাম। ওরা যা নিয়ে গেছে তা আর হয়তো পাবো না। কিন্তু কেউ যেন এমন প্রতারণার ফাঁদে আর যেন না পড়ে।’

তিনি আরও বলেন,‘আজকের ঘটনার পর ভাবছি রাস্তায় চলাচলের সময় আরেক জনের উপকার করার ইচ্ছা থাকার পরও তা করা যাবে না,করবোও না। হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য এখন আমি কার কাছে যাবো? কে করবে এই অন্যায়ের বিচার? মানুষের উপকার করতে গিয়ে যদি এভাবে বিপদে পড়তে হয়, সে উপকার না করাই ভালো। আজ  আমি সে শিক্ষাই পেলাম।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি