শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এই মাএ পাওয়াঃ পাকিস্তানে আবরো হামলায় ৫৯ ক্যাডেট নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে জঙ্গি হামলায় ৫৯ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত ১২০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই ক্যাডেট। সেনাবাহিনীর গুলিতে হামলাকারী তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

সোমবার গভীর রাতে হামলাকারীরা কলেজটির হোস্টেলে ঢুকে পড়ে এবং সেখানকার বহু বাসিন্দাকে জিম্মি করে। এসময় পুলিশ প্রশিক্ষণ কলেজে ৭০০ ক্যাডেট ঘুমিয়ে ছিলেন।

পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে, তিনজন জঙ্গি পুলিশ প্রশিক্ষণ কলেজের হোস্টেলে অতর্কিতে হামলা চালায়। পুলিশ হতে ইচ্ছুক ক্যাডেটরা এই হোস্টেলেই থাকেন। হামলায় অন্তত ৫১ জন ক্যাডেট নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯৭ জন। পরে সেনাবাহিনী কলেজটিতে অভিযান চালিয়ে তিন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং জিম্মি ক্যাডেটদের উদ্ধার করা হয়েছে।

বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সারফরাজ আহমেদ বুগতি হামলার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী কয়েক ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করেছে। এবং তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে।

বিচ্ছিন্নতাবাদী ও কথিত ইসলামিক স্টেট উভয় দলই অতীতেও এরকম আরও হামলা চালিয়েছে।

গত অগাস্ট মাসেও কোয়েটার প্রধান হাসপাতালে এক হামলায় ৭০ জন মানুষ মারা যায়।

তবে গভীর রাতে পুলিশ প্রশিক্ষণ কলেজে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প