পূজাকে ছুরিকাঘাত: অভিযুক্ত লিটু গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার


ঝিনাইদহে স্কুলছাত্রী পূজা মজুমদারকে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার নৃশিংহপুর গ্রামে অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি তাজা হাতবোমা ও একটি ছুরিও উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার অভিযানের সময় লিটু পুলিশকে লক্ষ্য করে ২ টি হাতবোমা ছুড়ে মারে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টাগুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় লিটু।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উপ-শহর পাড়ায় পূজাদের বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় লিটু।
এ ঘটনায় ওইদিন রাতেই তার বাবা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে। পরেদিন ওই মামলায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













