বৃদ্ধ বাবাকে নির্যাতন করায় ছেলে কারাগারে


পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নেশার টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে নির্যাতন করায় তাঁর ছেলেকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া পৌর সদরের সাহেবপাড়ার মো. পেশকার আলীর (৭০) কাছ থেকে প্রায়ই জোর করে নেশার টাকা আদায় করত ছেলে মুহাম্মদ আলী (২২)। বুধবার সকালে পেশকার আলী নেশার টাকা না দেওয়ায় ছেলে লাঠি দিয়ে বাবাকে মারধর করে এবং আসবাবপত্রসহ বাড়িঘর ভাঙচুর করে।
বাধ্য হয়ে বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুল আলমের কাছে অভিযোগ করেন। ইউএনও ভাঙ্গুড়া থানা পুলিশকে মুহাম্মদ আলীকে আটক করার আদেশ দেন।
পুলিশ দুপুরে মুহাম্মদ আলীকে আটক করে ইউএনওর কাছে হাজির করে। ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মুহাম্মদ আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এরপর মুহাম্মদ আলীকে কারাগারে পাঠায় পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













