রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইতালিতে জোড়া ভূমিকম্প

ইতালির মাচেরাতা প্রদেশের বিসসো এলাকার কাছে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কিছু লোক আহত ও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় বুধবার এসব ভূকম্পন হয়।

বিসসোর কাছে বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর দুই ঘণ্টা পর একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

ইতালির পাবর্ত্যাঞ্চল আমাত্রিচে শক্তিশালী একটি ভূমিকম্পে ২৯৮ জন নিহত হওয়ার দুই মাস পর আবার ভূকম্পন হলো। গত ২৪ আগস্ট ৬ দশমিক ২ মাত্রার সেই ভূমিকম্পে আমাত্রিচের বহু ভবন ধসে যায়। সেই অঞ্চল বুধবারের ভূমিকম্পস্থল বিসসো থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে।

ইতালির রাজধানী রোমেও ভূমিকম্প অনুভূত হয়। সেখানকার ভবনগুলোতে ঝাঁকুনি দেখা গেছে। দরজা-জানালা নড়তে দেখা গেছে।

ইতালির বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান ফ্যাব্রিজিও কুরসিও বলেন, ভূমিকম্পে বহু লোক আহত হয়েছে। তবে তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

রোমে থাকা বিবিসির সাংবাদিক কাতিয়া আদলার বলেন, ভূমিকম্প উপদ্রুত এলাকার পরিস্থিতি এখনো পর্যালোচনা করছেন জরুরি বিভাগের কর্মীরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প