রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১০ টাকা কেজির চালে বঞ্চিত হতদরিদ্ররা, তালিকায় নাম উঠেছে দলীয় নেতা-কর্মী..!!

দিনাজপুরে স্বচ্ছল ও বিত্তবানদের পেটে যাচ্ছে ১০ টাকা কেজির চাল। তালিকায় নাম উঠেছে দলীয় নেতা-কর্মী আর ইউপি চেয়ারম্যান-মেম্বারদের স্বজনদের। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত হতদরিদ্ররা। অনিয়মের অভিযোগে স্থগিত করা হয়েছে বিরল উপজেলায় খাদ্য কর্মসূচি।

দিনাজপুরের বিরল উপজেলার চারটি গুচ্ছ গ্রাম। বসবাস করেন ৮০টি হতদরিদ্র পরিবার। জীবন-জীবিকার জন্য প্রতিনিয়ত এদের সংগ্রাম করতে হয়। অথচ এসব গ্রামের একটি পরিবারও পায়নি ১০ টাকা কেজির চালের কার্ড।

এদিকে, গরিরের চালের কার্ড পেয়েছেন পাশের আজিমপুর গ্রামের বেশ কিছু পরিবার। আর্থিক অবস্থা ভাল তাদের সবারই। এদের কেউ দলীয় নেতা-কর্মী আবার কেউবা ইউপি চেয়ারম্যান-মেম্বারদের আত্মীয়-স্বজন। ১০ টাকায় চাল পাওয়ার বিষয়টি তারা স্বীকারও করেন নির্দ্বিধায়।

এ গ্রামের মতো পুরো জেলার চিত্র একই। দুঃস্থদের পরিবর্তে চাল যাচ্ছে বিত্তবান আর দলীয় নেতা-কর্মীদের ঘরে।

অন্যদিকে কার্ড বিতরণে অনিয়মের কথা স্বীকার করলেন কয়েকজন ইউপি সদস্য ও ডিলার। তবে এজন্য দোষ চাপালেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ওপর।

উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন জানান, অনিয়মের অভিযোগ ওঠায়, বিরল উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিত রয়েছে। পুনরায় তালিকা করে চাল বিতরণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে