নিহত বিএসএফ জওয়ানের পরিবারগুলোকে লাখ লাখ টাকা দিচ্ছেন অক্ষয়


ফের ভারতীয় জওয়ানের পরিবারের হাতে টাকা তুলে দিলেন অক্ষয় কুমার। BSF জওয়ান গুরনাম সিংয়ের পরিবারকে ৯ লাখ টাকা দিয়েছেন তিনি।
২১ অক্টোবর কঠুয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। তাদের বাধা দেয় ভারতীয় সেনা। সেইসময় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা গুলি চালাতে থাকে। পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরা। ভারতীয় জওয়ানদের দলের মধ্যে সামনেই ছিলেন গুরনাম। তাঁকে নিশানা করে পাক সেনা। পাকিস্তান সেনার গুলিতে গুরুতর জখম গুরনাম। তাঁকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন রাতে মারা যান তিনি।
তবে শুধু গুরনাম নন। সম্প্রতি উরি হামলায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবারের হাতে ৫ থেকে ১০ লাখ টাকা তুলে দিয়েছেন অক্ষয়। প্রায় একমাস আগে একটি অনুষ্ঠানে অক্ষয় কুমার জানিয়েছিলেন, “একটা মেডেল বা পুরস্কার ভালো। কিন্তু যথেষ্ট নয়। তাঁদের পরিবারের জন্য আরও বেশি কিছু করা উচিত। তাঁদের টাকারও দরকার।”
২০১৫ সালে উধমপুর জঙ্গি হামলায় শহিদ হন BSF কনস্টেবল রকি। তাঁর ভাই রোহিত জানিয়েছেন, “অক্ষয় অসাধারণ পদক্ষেপ নিয়েছেন। তিনিই একমাত্র অভিনেতা যিনি আমাদের বিষয়ে ভাবেন। যখন দেশের জন্য কেউ নিহত হন, আমাদের এই ভেবে নিশ্চিন্ত লাগে যে কেউ তো আছেন, যিনি আমাদের পাশে দাঁড়াবেন।”
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













